ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬

২২ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

চলতি বছরই চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২

চলতি বছরই চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ : আইনমন্ত্রী

ফাইল ছবি

আইনমন্ত্রী বলেন, আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। সেটা হলো, নতুন প্রধান বিচারপতি যিনি হয়েছেন, তার সঙ্গে চট্টগ্রামের সার্কিট বেঞ্চের বিষয়ে আলাপ হয়েছে। এ বছর শেষ হওয়ার আগেই আমরা চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ দেখতে পাব। আপনারা আস্থা রাখতে পারেন, এটা হবে। মাননীয় প্রধানমন্ত্রীও চান চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হোক। মাননীয় প্রধান বিচারপতিও আমাকে বলেছেন। এই ব্যাপারে কিছুদিনের মধ্যেই আমরা একটা ঘোষণা দিতে পারব।

আরও পড়ুন: ২০ জানুয়ারির পর জাপার রোডমার্চ 

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। এজন্য সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেছে। বিচার বিভাগের স্বাধীনতার কারণে জনগণ এর সুফল পাচ্ছে।   

আইনজীবী সমিতি মিলনায়তনে সংগঠনের সভাপতি মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে যোগ দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ।